ডায়াবেটিস রোগীদের জন্য লাল চালের ভাতের উপকারিতা
বর্তমানে মানুষ খাদ্যের স্বাদ ও খাদ্যের বাহ্যিক চেহারার প্রতি যতটা মনোযোগী, তার চেয়ে অনেক বেশি কম মনোযোগী হচ্ছে খাদ্যের পুষ্টিগত মানের প্রতি। কোন খাদ্য আমাদের দেহের জন্য ভালো, স্বাস্থ্যকর, পুষ্টি সম্মত এগুলো ভেবে আমাদের খাদ্য গ্রহণ করা উচিত।আমাদের দেশে সাদা মিনিকেট চাল দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে এর মূল কারণ এর চকচকে রঙও চিকন আকৃতি। কিন্তুএটা কি সত্যিই আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী? চলুন দেখা যাক লাল চাল আর সাদা চালের পার্থক্য কি কি এবং কোনটা বেশি স্বাস্থ্যসম্মত।
ডায়াবেটিস রোগীদের জন্য লাল চালের ভাতের উপকারিতা
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে লাল চালের ভাত ডায়াবেটিস দূরে রাখে। এতে আছে ফাইবার, পলি ফেনাল এবং পাইটিক অ্যাসিড যা আমাদের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।এছাড়াও এতে আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যা রক্তের শর্করার পরিমাণ ধীরে ধীরে বাড়াতে পারে। তাই লাল চালের ভাত খেলে হঠাৎ করে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ভয় থাকে না। কিন্তু সাদা চাল খেলে এর উল্টোটা ঘটে। ফলে ডায়াবেটিস রোগীদেরকে সাদা ভাত খেতে নিষেধ করা হয়ে থাকে।
অ্যান্থোসায়ানিনের উচ্চ পরিমাণ থাকার কারণে লাগছে বাদামি রঙের হয়ে থাকে এই চাল। এই চালে ফাইবার ভিটামিন এবং খনিজ লবণ সহ সকল প্রয়োজনীয় পুষ্টিতে পরিপূর্ণ। সাদা চালের তুলনায় লাল চালের তুষের স্তরের আয়ন এবং জিংক এর মত প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। এই চাল অ্যান্থোসায়ানিন থেকে লাল রক্ত ধারণ করে। বিভিন্ন উপকারিতার কারণে স্বাস্থ্য সচেতনদের মধ্যে এই চাল খাওয়ার আগ্রহ দিন দিন বেড়ে চলছে।
লাল চালের ভাত রান্নার সঠিক নিয়ম
আগে লাল চালের ভাত রান্নার সঠিক নিয়ম জানতে হবে আপনাকে। অনেকেই লাল চাল রান্না করতে যেয়ে হতাশ হয়ে যান। লাল চাল রান্নার সময় বেশি লাগে, ভাত শক্ত হয়, খেতে ঝরঝরে লাগে না এমন কি কারো কারো পেটের সমস্যা ও হয়।
রান্নার সঠিক নিয়ম জানলে এসব আর হবে না। নিশ্চিন্তে থাকুন! চলুন আমরা ধাপে ধাপে জেনে নিই লাল চাল কিভাবে রান্না করতে হয়।
- চাল ভিজিয়ে রাখতে হবে মাস্টঃ লাল চাল কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা বা সারারাত ভিজিয়ে রাখুন। এতে চালের ভেতরের ফাইবার নরম হয় রান্নাও দ্রুত হয়।
- চালে পানির সঠিক মাপে দিতে হবেঃ এক কাপ চালের জন্য তিন কাপ পানি ব্যবহার করুন। ভাত আরো নরম করতে চাইলে ৩.৫ কাপ পানি ব্যবহার করুন।
- লো হিটে রান্না করবেনঃ হালকা আছে ঢেকে দিন মাঝে মাঝে নেড়েচেড়ে দেখুন পানি শুকাচ্ছে কিনা। এভাবে অনায়াসে হয়ে যাবে নরম ঝরঝরে লাল চালের ভাত।
গুরুত্বপূর্ণ কিছু টিপস ঃ
- চাল যদি বেশি পুরনো হয় তাহলে একটু বেশি সময় ভিজিয়ে রাখবেন।
- এক চিমটি লবণ দিলে আরো ভালো হয়।
- ফুটন্ত গরম পানি দিয়ে রান্না শুরু করলে ভাত কম ভাঙ্গে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url